You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

শহরের তিন বন্ধু বসে বসে গল্প করছিল,
১ম বন্ধু: অনেকদিন থেকে পিকনিক খাওয়া হয়না। ২য় বন্ধু: তাহলে চল আমরা কালকে গ্রামে পিকনিক করি।
১ম বন্ধু: আমি বাড়ি থেকে চাল নিয়ে আসবো আর ডাল নিয়ে আসব।
২য় বন্ধু: বাকি মসলাগুলো না হয় আমি নিয়ে আসবো।
৩য় বন্ধু: রান্না টা নাহয় আমি করব।
১ম বন্ধু: পরদিন ঠিক সময়ে চাল, ডাল নিয়ে হাজির হলো এবং বলল এই নাও আমার চাল, ডাল।
২য় বন্ধু: সব প্রকারের মসলা নিয়ে হাজির হলো এবং বন্ধুদেরকে দিল। এরপর জ্বালানির জন্য কিছু খরকুটো আর গোবর দিয়ে তৈরি করা জ্বালানি নিয়ে আসলো।
৩য় বন্ধু: কথামতো সে রান্নার আয়োজন করে ফেলল এবং রান্না করতে শুরু করলো। জীবনের প্রথম রান্না তাই তো খুব সাবধান সে। এরপর সে মসলাগুলো দিয়ে দিল। সুন্দর ভাবে রান্না করে নিল।
২য় বন্ধু: কিরে বন্ধু রান্নার কালার তো বেশ ভুনা ভুনা হয়েছে আর দেখতেও দারুন লাগছে। খেতেও ভালো হয়েছে।
৩য় বন্ধু: কালা ভুনা হয়েছে কি আর সাধে কালো রঙের যে মসলা এনেছিলি সেটা বেশি করে দিয়েছি।
১ম বন্ধু ও ২য় বন্ধু: এই কথা শুনে দুজনে খাবার গিলতেও পারছে না ফেলতেও পারছেনা। আসলে সেটা মসলা ছিল না গরুর গোবরের তৈরি জ্বালানি ছিল।😅😅😅

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38