You are viewing a single comment's thread from:

RE: সরিষা বাটা দিয়ে চিংড়ির সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

কাশি হলে সত্যি অনেক খারাপ লাগে। আর বুকে প্রচণ্ড ব্যথা হয়ে যায়। বারবার কাশি হওয়ার সাথে সাথে মনে হয় যেন বুকের ভেতরে ব্যথা জমে যায়। দাদা আপনি অসুস্থতার মাঝেও রান্না করার চেষ্টা করেছেন জেনে সত্যি অনুপ্রেরণা পেলাম। যদিও মাসিমা আপনাকে সাহায্য করেছেন। তবুও অন্যান্য কাজগুলো তো আপনাকেই করতে হয়েছে। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি দাদা। বাঙালি রান্না মানেই সর্ষের কড়া ঝাঁঝ। আসলে সর্ষের করা ঝাঁঝের সাথে চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে। চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়। সর্ষের সাথে চিংড়ি মাছের এই রেসিপি দারুন হয়েছে। সাথে আলু দেওয়াতে খেতে নিশ্চয়ই আরো বেশি ভালো হয়েছে। তবে আমি কখনো এভাবে রসুন দিইনি। সাধারণত রসুন বেটে দিয়ে থাকি। মনে হচ্ছে এভাবে রসুন দিলে খেতে ভালো লাগবে। একদিন এভাবে রান্না করে খেয়ে দেখব দাদা। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38