You are viewing a single comment's thread from:

RE: সবজি দিয়ে সয়াবিন বড়ির তরকারি

in আমার বাংলা ব্লগ3 years ago

এই সময় পটল দেখে তো অবাক লাগছে দাদা। এই সময়ে বাজারে পটল পাওয়া যায় বলে মনে হচ্ছে না। তবে যাই হোক বিভিন্ন প্রকারের সবজির মিশ্রণে তৈরি করা রেসিপি কিন্তু দারুণ ছিল। সয়াবিন বড়ি আসলে আমার সেভাবে খাওয়া হয়নি। একদিন সয়াবিন বড়ি খাওয়ার আগ্রহে অনেক মজা করে রান্না করতে গিয়েছিলাম। অবশেষে দেখি লবণ দিতে ভুলে গেছি🤭। এরপর আর কখনোই খাওয়া হয়নি। একদিন এভাবে বিভিন্ন প্রকারের সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখব। আপনার রন্ধন প্রণালীর সম্পূর্ণ পদ্ধতি ভালোভাবে শিখে নিলাম দাদা। অবশ্যই খুব শীঘ্রই রান্না করে খেয়ে দেখব। লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 3 years ago 

এই সময় পটল দেখে তো অবাক লাগছে দাদা। এই সময়ে বাজারে পটল পাওয়া যায় বলে মনে হচ্ছে না

এইগুলো পুরানো পটল, সিজনের পটল না। বাজারে পুরানো অনেক সবজিই ওঠে এখন।

অবশেষে দেখি লবণ দিতে ভুলে গেছি🤭।

এই ভুলটা মনের ভুলে অনেক সময় হয়েই যায়। তবে লবন কম হলেও এটা পরে মিক্স করে সামঞ্জস্যতা আনা যায় তরকারিতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38