You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- স্বরলিপির কুট টান ( সিজন ২- প্রথম পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

রুদ্রবিনার অভিশাপ ওয়েব সিরিজটির এবারের পর্বটি পড়ে ভালো লাগলো। বিক্রম অনেক কষ্ট করে অনেক প্রচেষ্টার পর সবগুলো চাকতি খুঁজে পেয়েছে। এবার শুধু মেলানোর পালা। বলা যায় বিক্রম অনেকটা রাগ সঞ্জীবনীর দোর গোড়ায় চলে এসেছে। হয়তো এর মাঝেও অনেক রহস্য লুকিয়ে আছে। যেহেতু তারা শ্রুতির দাদুর পুরানো হাভেলিতে গিয়েছে আশা করছি সেখান থেকে পুরনো অনেক বই সংগ্রহ করতে পারবে এবং নতুন কোন সূত্র সামনে চলে আসবে। আসলে গল্পের রহস্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হয়তো তারা অনেকটাই সফলতার পথে এগিয়ে এসেছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। ওয়েব সিরিজটির এবারের পর্ব পড়ে অনেক ভালো লাগলো। দাদা আপনি খুবই সুন্দর ভাবে এই পর্বের রিভিউ তুলে ধরেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37