You are viewing a single comment's thread from:

RE: মুলো দিয়ে রুই মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকাল বাজারে মুলোর সাইজও সেইরকম খানদানি লেভেলের ওঠে, দেখলেই মনে হয় কিনে নিয়ে বাঁধিয়ে রাখি হা হা।

মুলোও আজকাল খানদানি হয়ে যাচ্ছে দাদা😅। সত্যি দাদা আজকাল বাজারে বড় বড় মুলো দেখতে পাওয়া যায়। সাদা ধবধবে মুলোগুলো দেখলেই খেতে মন চায়। যদিও খুব কমই খাওয়া হয় না। তবে মুলো দিয়ে যে ডাল রান্না করা যায় তা আজকে প্রথম জানতে পারলাম দাদা। রুই মাছ কিংবা কাতলা মাছের সাথে মুলো রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর সাথে যদি আলু এবং বেগুন দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। শুধু মুলো রান্না করলে কেমন জানি মনে হয়। সাথে বেগুন দিলে তরকারিটা বেশ ভালো হয়। মুলো ভাজা আমার কাছে অনেক ভালো লাগে। অনেকেই আছে মুলো খেতে খুব একটা পছন্দ করেনা। তবে শীতের সময় যে কোন সবজি খেতে ভালো লাগে। কারণ শীতের সময় সবজিগুলোর স্বাদ অন্যরকম হয়। মুলো, বেগুন ও আলু দিয়ে রুই মাছের রেসিপি দারুন হয়েছে দাদা। মনে হচ্ছে খেতে ভালোই হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38