You are viewing a single comment's thread from:

RE: আলু, পটল এবং বেগুন দিয়ে শিং মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

পটলের দাম শুনে তো আমার নিজেরই পটল তুলতে ইচ্ছে করছে😱😱। ১৪০ টাকা কেজি পটল কখনো কিনে খেয়েছি কিনা মনে পড়ছে না। আমার মনে হয় সর্বোচ্চ ৮০ টাকা কেজি কিনেছিলাম। আপনাদের ঐ দিকে তাহলে পটলের দাম অনেক বেশি মনে হচ্ছে দাদা। শিং মাছের দাম সব জায়গাতেই বেশি। তবে বাংলাদেশের তুলনায় আপনাদের এরিয়াতে শিং মাছের দাম বেশি মনে হচ্ছে। আমাদের এখানে খুব সম্ভবত ৪০০ থেকে ৫০০ টাকা কেজির মধ্যেই দেশী শিং মাছ পাওয়া যায়। আলু এবং বেগুন দিয়ে শিং মাছ খেয়েছি অনেক। তবে পটল দিয়ে কখনো খাওয়া হয়নি। মনে হচ্ছে আলু, বেগুন এবং পটলের সমন্বয়ে তৈরি করা শিং মাছের রেসিপি দারুন হয়েছে। এভাবে একদিন শিং মাছের রেসিপি তৈরি করে খেয়ে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে দাদা মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39