You are viewing a single comment's thread from:

RE: একটি কাল্পনিক চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক-#৪

in আমার বাংলা ব্লগ3 years ago

আর্ট করতে বসলে মাঝে মাঝেই আমার এমনটা হয়। কি আর্ট করব ভেবে পাইনা। এরপর হঠাৎ করেই মনের মাঝে কোন একটি দৃশ্য ফুটে উঠে। আর সেই কল্পনা থেকে কিছুটা ধারণা নিয়ে আর্ট করার চেষ্টা করি। যদিও আমি আপনার মত এত ভালো আর্ট করতে পারি না। তবে আপনার আর্টগুলো দেখে অনুপ্রেরণা পাই দাদা। আর আপনি এত ব্যস্ততার মাঝেও সময় করে এত সুন্দর এবং নিখুঁতভাবে আর্ট গুলো করেন দেখে সত্যি মুগ্ধ হয়ে যাই। কালার কম্বিনেশন এবং মনোমুগ্ধকর পরিবেশ সবকিছু মিলিয়ে যেন গ্রামীন প্রকৃতি ফুটে উঠেছে। একেবারে মনোরম ও নিরিবিলি এই সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে দাদা। সত্যি দাদা আপনার হাতে জাদু আছে। আপনার হাতের জাদুতে দারুন ভাবে এই চিত্রটি অঙ্কন করে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক ভালো লাগলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65388.44
ETH 1968.44
USDT 1.00
SBD 0.37