You are viewing a single comment's thread from:

RE: হরিনা চিংড়ি দিয়ে শিমের বিচির সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

কয়েকদিন আগে বাজার থেকে শিম কিনে আনা হয়েছিল। শিম গুলোর উপরের চামড়া কেমন জানি কালো কালো ছিল। তাই ভাবলাম শিমের বিচি গুলো বের করে নিয়ে কোন রেসিপি তৈরি করব। বিচিগুলো বের করে রেখেছিলাম। কিন্তু কিছু করা হয়ে ওঠেনি। অবশেষে নষ্ট হয়ে গেল😔। আজকে শিমের বিচির এই মজার রেসিপি দেখে তো আমার আবারো শিমের বিচি কিনে আনতে ইচ্ছে করছে। শুকনো শিমের বিচি ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। যেগুলো গাছে শুকিয়ে যায় সেগুলো ভাজা খেতে বেশি ভালো লাগে। আর যেগুলো পরিপক্ক শিমের বিচি হয় সেগুলো এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আবার অনেকের কাছে শুনেছি গাছে শুকানো শিমের বিচি গুঁড়ো করে নাকি ডাল রান্না করা যায়। শিমের বিচির পুষ্টিগুণ সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো দাদা। আসলে কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। চিংড়ি মাছগুলো দেখে খেতে ইচ্ছে করছে দাদা। তবে বর্তমানে বাজারে চিংড়ি মাছের দাম অনেকটাই বেশি। যাইহোক খুবই মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65239.09
ETH 1874.69
USDT 1.00
SBD 0.38