You are viewing a single comment's thread from:

RE: চিংড়ি দিয়ে সাঞ্চি শাক ভাজি

in আমার বাংলা ব্লগ3 years ago

সাঞ্চি শাকের বিভিন্ন নাম জানতে পারলাম দাদা। আসলে অঞ্চল ভেদে শাক সবজির অনেক নাম হয় । আমাদের গ্রাম্য ভাষায় এই শাককে সইঞ্চা শাক বলা হয়। সাঞ্চি শাক ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। একবার আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম খেতে ভীষণ ভালো লেগেছিল। তবে চিংড়ি মাছ দিয়ে কখনো খাইনি। চিংড়ি মাছের সাথে যে কোন কিছু রান্না করলে একেবারে জমে যায়। শাকের সাথে চিংড়ি মাছের বেশ ভাব আছে। আসলে শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অনেকদিন হলো এই শাক খাওয়া হয় না। মাঠের অনেক জায়গায় এই শাকগুলো দেখতে পাওয়া যায়। আজকাল তো বাজারেও কিনতে পাওয়া যায়। দারুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লাগলো দাদা। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38