You are viewing a single comment's thread from:

RE: ধনিয়া পাতার মুচমুচে পকোড়া

in আমার বাংলা ব্লগ3 years ago

ধনিয়া পাতার মুচমুচে পাকোড়া তৈরি করে আমাদেরকে একটু দাওয়াত দিলেই হতো দাদা 🤭।শীতকালে যে কোন রেসিপিতে ধনিয়া পাতা দিয়ে খেতে ভালো লাগে। তবে ধনিয়া পাতার এত গুণগুণ সম্পর্কে জানা ছিল না। অনেকেই ধনিয়া পাতা খেতে পারে না। তবে আমার কাছে বেশ ভালো লাগে। যে কোন ভর্তার সাথে ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগে খেতে। এছাড়া তরকারিতে ধনিয়া পাতা দিলেও আলাদা রকমের ফ্লেভার আসে। অনেকে তো ধনিয়া পাতার ভর্তাও করে ফেলে। ধনিয়ার ছোট ছোট বীজগুলো শুকিয়ে গুঁড়ো করে বিভিন্ন তরকারিতে দিলে খেতে ভালই লাগে। কিছুদিন আগে আমিও ধনিয়া পাতার পাকোড়া তৈরি করেছিলাম। খেতে বেশ ভালো লেগেছিল। ছোট ছোট করে কেটে পাকোড়া তৈরি করলে এক রকমের হয় আর বড় বড় করে বানালে দেখতে যেমন ভাল লাগে তেমনি খেতেও বেশ ভালো লাগে। শীতকালে ধনিয়া পাতার পাকোড়া খাওয়ার মজাই আলাদা। খুবই মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Sort:  

Congratulations, your comment has been successfully curated by @lavanyalakshman at 7%.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64123.01
ETH 1813.38
USDT 1.00
SBD 0.38