You are viewing a single comment's thread from:

RE: কচুরমুখী দিয়ে পাবদা মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

বাংলাদেশে তো এখনো পুরো ঠান্ডা। সকালবেলায় দশটার দিকে বাহিরে গিয়েছিলাম একেবারে ঠান্ডায় বরফ হয়ে গেছি। ঠান্ডায় বাহিরে যাওয়া যাচ্ছে না। আর আপনাদের ওখানে গরম পড়েছে ভাবতে অবাক লাগছে। আমাদের এখানে মার্চ মাসের আগে তেমন গরম পড়ে না। তবে যাই হোক শীতকাল বেশ উপভোগ করছি। গরম একেবারেই ভালো লাগেনা। খুবই বিরক্ত লাগে। পাবদা মাছ আমার ভীষণ প্রিয়। পাবদা মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে। তবে সরিষা দিয়ে কখনো খাওয়া হয়নি। বাঙালি রান্না মানেই সরিষার ঝাঁজ। সরিষা দিয়ে একদিন খেয়ে দেখতে হবে। কচুরমুখী দিয়ে পাবদা মাছের এই ঝোল ঝোল তরকারি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কচুরমুখীর আঠা আঠা ভাব তরকারিটা আরো বেশি মজার করে। আর ভাত দিয়ে মাখিয়ে খেতে দারুন লাগে। দারুন ছিল দাদা আজকের রেসিপি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62921.37
ETH 1741.53
USDT 1.00
SBD 0.39