You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: মার্ডার ইন দ্যা হিলস- শোডাউন ( সিজন ১-সপ্তম পর্ব )

in আমার বাংলা ব্লগ4 years ago

DSP সাহেব প্রথম দিকে অর্জুনের সাথে থাকলেও শেষের দিকে এসে একেবারে পাল্টে যায়। হয়তো উনি সেই গভীর ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন এবং খারাপ লোক গুলোর সাথে যুক্ত আছেন। আমার যতটুকু মনে হয় সেই রহস্যময় ফোনকলের সাথেও উনার কোন হাত থাকতে পারে। অর্জুন টনি আর তার বাবার কুকর্মের বিষয়গুলো নিয়ে আর্টিকেল লিখছিল আর সেই সময় DSP সাহেব তার রুমে প্রবেশ করে এবং তাকে আঘাত করে। সেই সাথে সমস্ত প্রমান নিয়ে নেয়। এ থেকে বোঝা যায় সে DSP সাহেব অনেকভাবেই অপরাধীদের সাথে জড়িত। DSP সাহেবের এভাবে পাল্টে যাওয়া অর্জুনের জন্য আরও বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিলা আহত হয়ে অর্জুনের বাড়িতে এসেছিল তাই তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে অবশেষে শিলার জ্ঞান ফিরে এসেছে জানতে পারলাম।দেখা যাক পরবর্তী পর্বে কি হয় পরবর্তী পর্বে জন্য অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63229.00
ETH 1747.23
USDT 1.00
SBD 0.39