You are viewing a single comment's thread from:

RE: সরকারি ব্যবস্থাপনার শোচনীয় অবস্থা।

in আমার বাংলা ব্লগ4 years ago

প্রথমেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন আপু। যাই হোক গত দুইদিন ব্যাস্ত থাকার কারণে আপনার পোস্ট পড়তে পারিনি। তবে আপনি যে এতটা বিপদের মধ্যে পড়েছিলেন সেটা ভাবতেই আমার ভীষণ খারাপ লাগছে। আসলে এরকম পরিস্থিতিতে কখনো পড়া হয়নি। এত মানুষের ভিড়ে অসুস্থ হয়ে পড়া সত্যি খুবই ভয়ংকর ব্যাপার ছিল। আপনি সেখান থেকে বের হতে পেরেছেন এটাই সবচেয়ে বড় কথা। না হলে বড় ধরনের কোন বিপদ হয়ে যেতে পারত😭। যাই হোক পরবর্তীতে যেহেতু শেষ পর্যন্ত ছবি তুলতে সক্ষম হয়েছেন এটা জেনে একটু ভালো লাগলো। তবে সরকারি দপ্তর গুলোর সিস্টেম সত্যি একেবারে অদ্ভুত। ভোটার আইডি কার্ডের ছবি দেখলে তো নিজেকেই চেনা যায় না। মনে হয় যেন অন্য কোন গ্রহের প্রাণীর ছবি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39