You are viewing a single comment's thread from:

RE: ★রাঙামাটি ঘোরার কিছু মুহূর্ত★

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি অনেক ছোটবেলায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি গিয়েছিলাম। আসলে আমার আব্বু সেখানে জব করতেন। যতটুকু মনে আছে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আমার ভীষণ ভালো লেগেছিল। তবে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো ভীষণ ভয় লাগতো। আর বড় হওয়ার পর যাওয়ার সুযোগ হয়নি। আপনার এবং আপনার পাশের ফ্লাটের তিন পরিবার মিলে দারুন আনন্দ করছেন বোঝাই যাচ্ছে। আসলে কোথাও ঘুরতে গেলে একা একা গেলে ভালো লাগেনা। বেশ কিছু মানুষ একসাথে গেলে ঘুরার আনন্দ বেড়ে যায়। পলিটেকনিক ইনস্টিটিউটে যেহেতু আপনার পাশের ফ্ল্যাটের ভাইয়া পড়াশোনা করেছেন তাই হয়তো সেখানে যাওয়ার আগ্রহ বেশি হয়েছে। পাহাড়ি অঞ্চলের ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে আপু।

Sort:  
 4 years ago 

পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আশেপাশের প্রকৃতির কথা কি বলব এত সুন্দর লেগেছে তা বলে বোঝানো যাবে না। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64404.55
ETH 1876.80
USDT 1.00
SBD 0.36