You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: মার্ডার ইন দ্যা হিলস- কিডন্যাপ ( সিজন ১-চতুর্থ পর্ব )

in আমার বাংলা ব্লগ4 years ago

সাংবাদিক অর্জুন নিজের জীবনের ঝুঁকি নিয়ে রহস্য উন্মোচনের চেষ্টা করেছে। অর্জুন ডাক্তার রিমার খোঁজ করছিল। কিন্তু ডাক্তার রিমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলেও তার রিচার্জ এর পেপার গুলো রয়ে গিয়েছিল। রিমার পরে নিমার হাত দিয়েই যেহেতু সব পোস্টমর্টেম রিপোর্ট বের হত তাই নিমা অনেক কিছুই জানত। কিন্তু সে প্রকাশ করতে চাইছিল না। কারণ সে ভাবছিল তথ্যগুলো প্রকাশ্যে আসলে হয়তো তার নাম সামনে চলে আসবে এবং পত্রিকায় চলে আসবে। তবে অর্জুন ছিল নাছোড়বান্দা। নিজের প্রয়োজনীয় তথ্যগুলো জানার জন্য বেশ চেষ্টা করেছে। শৈবাল এবং তার সাথে একটি মেয়ের ছবি পাওয়া গিয়েছিল। কিন্তু সেটা তার বোন কিনা সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু শৈবালের মৃত্যুর রহস্য জানার জন্য অর্জুন অনেক চেষ্টা করেছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60139.96
ETH 1609.95
USDT 1.00
SBD 0.41