You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - Icing Conditions ( ত্রয়োদশ পর্ব -সিজন ২)

in আমার বাংলা ব্লগ4 years ago

অবশেষে এই সিজনের অন্তিম পর্বের দেখা পেলাম দাদা। আসলে আমরা দীর্ঘদিন থেকেই এই টিভি সিরিজটির রিভিউ পড়ে আসছিলাম। যদিও এখনো দেখিনি। তবে মনে হচ্ছে পরবর্তী দুটি পর্ব দেখে নিতে হবে। আজকের পর্বে জ্যাকের কিডন্যাপ হওয়ার বিষয়টি সুন্দর করে উপস্থাপন করেছেন দাদা। সবাই হয়তো ভেবেছিল জ্যাক মরে গেছে। কিন্তু মিরাক্কেল হলেও সত্য যে সে আবারো বেঁচে গিয়েছিল। হয়তো অলৌকিক কোন শক্তি তাকে বাঁচিয়ে দিয়েছিল। বরফে আচ্ছন্ন হয়েও অলৌকিক শক্তির বলেই জ্যাক বেঁচে ফিরেছে। ব্লাস্ট হওয়া ৮২৮ প্লেনের কিছু অংশ স্প্যানিশ মৎসজীবিরা পেয়েছিল এটা জানতে পারলাম। দাদা আপনার শেয়ার করা টিভি সিরিজের এবারের পর্বটি পড়ে ভালো লাগলো। আশা করছি খুব শীঘ্রই পরবর্তী পর্বগুলো দেখে নেব। এই টিভি সিরিজের পরবর্তী পর্বগুলো বড় হওয়ার কারণে আপনি হয়তো রিভিউ শেয়ার করতে পারবেন না। তবে প্রত্যেকটি পর্ব পড়তে পড়তে কখন যে এই গল্পের গভীরতায় হারিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। তাই পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই দেখে নেয়ার চেষ্টা করব দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38