"স্বপ্ন-সুন্দর -প্রকৃতির প্রত্যাশা" পুজোর থিমটি কিন্তু সত্যি দারুন ছিল দাদা। পুজোর থিমের মতোই পুজো প্যান্ডেলটি খুবই সুন্দর দেখতে হয়েছে। আর লাইটিং গুলো দেখে তো একেবারে চোখ ফেরানোর উপায় নেই। খুব সুন্দর লাগছে দেখতে। আপনি যেহেতু রাতের বেলায় সেখানে গিয়েছিলেন তাই ভিড় অনেকটা কম ছিল। যেহেতু ৪৪ বছরের পুরনো পুজো তাই ভিড় মনে হয় একটু বেশি হয়। আসার সময় টোটোতে করে এসেছেন কিন্তু বাড়ি যাওয়ার সময় হেঁটে না যেয়ে কোন উপায় নেই। কারণ এত রাত পর্যন্ত গাড়ি পাওয়া সত্যি কঠিন ব্যাপার। আমার কাছে কিন্তু পুজো প্যান্ডেলটি খুবই ভালো লেগেছে। আসলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন সুন্দর কিছু দেখা যায় তখন সব কষ্টই দূর হয়ে যায়। কালীপূজায় কাটানো মুহূর্তগুলো ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।