You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ সমালোচনা ]

in আমার বাংলা ব্লগ4 years ago

খুব বেশী রেগে গেলে নিজের জায়গা ছেড়ে আড়ালে চলে যাই, এটাই আমার সর্বোচ্চ ক্ষমতা,

লেখার শেষে একটু হলেও হাসি দেখতে পেলাম। আর সেই হাসির মাঝে পুরনো সেই আপনাকে খুঁজে পেলাম। যাইহোক ভাইয়া হয়তো আমাদের জীবনের প্রত্যেকটি মানুষের গতিপথ আলাদা আলাদা। কিন্তু আমরা সবাই একটি পরিবার পেয়েছি। জানিনা এই পরিবারের মানুষগুলো আমাদেরকে কতটা আপন করে নিয়েছে। হয়তো কোন কারনে আপনি অনেক কষ্ট পেয়েছেন। হয়তো আপন মানুষগুলোর থেকে কষ্ট পেলে সেই কষ্টের পরিমাণ একটু বেশি হয়। আপনার মত আমারও একটা স্বভাব আছে কারো ওপর রেগে গেলে তার থেকে আড়াল হয়ে যাই। হয়তো চোখের আড়াল কিংবা ধীরে ধীরে মনের আড়াল। এটা আমারও সর্বোচ্চ ক্ষমতা। তবে এতোটুকুই বলতে চাই আমরা হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়েছি। তবুও আপনার কাছে একটাই অনুরোধ আমাদেরকে ছেড়ে চলে যাবেন না ভাইয়া।😔😔😔

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64127.60
ETH 1820.18
USDT 1.00
SBD 0.38