You are viewing a single comment's thread from:

RE: একটি কাল্পনিক চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক -#০১

in আমার বাংলা ব্লগ4 years ago

লোকটিকে দেখে মনে হচ্ছে কতই না খুশি মনে বাড়ি ফিরছে। সারাদিনের ক্লান্তি শেষে নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। ঘাটে বাঁধা নৌকা আর নদীর পাড়ের মনোমুগ্ধকর পরিবেশ সবকিছু মিলে মনে হচ্ছে যেন সেখানে ছুটে চলে যাই। আসলে গ্রামীন পরিবেশ আর গ্রামীন জীবন কতই না সুন্দর। যখন আমি ছোট ছিলাম তখন মাঝে মাঝে দেখতাম এরকম কাঁধে ব্যাগ নিয়ে এবং মাথার উপর ব্যাগ নিয়ে অনেক লোক বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী কিংবা কসমেটিক্স সামগ্রী বিক্রি করতেন। আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই দৃশ্যগুলো আর দেখতে পাওয়া যায় না। যাইহোক দাদা আপনার কল্পনা শক্তি দেখে মুগ্ধ হলাম। আপনার কল্পনার প্রতিচ্ছবিতে দারুন একটি চিত্র অংকন করেছেন। সত্যি দাদা দারুন হয়েছে আপনার অংকন চিত্রটি। একেবারে নিখুঁতভাবে এই চিত্রটি অংকন করে সকলের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63870.03
ETH 1802.92
USDT 1.00
SBD 0.38