You are viewing a single comment's thread from:

RE: ঝিঙে, আলু এবং বেগুন দিয়ে পাতি কাঁকড়ার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

কাঁকড়ার রেসিপি দেখে দেখে আমিও কাঁকড়ার প্রেমে পড়ে গেছি দাদা। কিন্তু এখনো কোনদিন কাঁকড়া খাওয়ার সুযোগ হয়নি। আমাদের এদিকে বাজারে কাঁকড়া পাওয়া যায় না। যদি কখনো পাওয়া যায় তখন একবার খেয়ে দেখব। আপনার মুখে কাঁকড়ার প্রশংসা শুনতে শুনতে কাঁকড়া খাওয়ার জন্য মনের মাঝে সুপ্ত বাসনা তৈরি হয়েছে দাদা। আশা করছি একদিন অবশ্যই রান্না করে খাব। আর ভর্তাটাও করে খেয়ে দেখব। ঝিঙে আর বেগুন একসাথে কখনো খাইনি। ঝিঙে ও আলু একসাথে খেয়েছি অনেক। ঝিঙে, বেগুন ও আলুর সমন্বয়ে কাঁকড়ার এই রেসিপি সত্যিই দারুণ হয়েছে। আর শীতকালে সবজি খেতে ভালই লাগে। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65252.32
ETH 1952.21
USDT 1.00
SBD 0.37