You are viewing a single comment's thread from:

RE: অনন্তপুর

in আমার বাংলা ব্লগ4 years ago

আসলে মানুষ চলে গেলে, হয়তো তার প্রতি মায়া দিন দিন কমে যায়, এটাই হয়তো জগতের নিয়ম ।

সত্যি ভাইয়া মানুষ চলে যায় সেইসাথে মানুষের প্রতি মায়াও কমে যায়। যখন আপনার বন্ধুর দাদিমা বেঁচে ছিলেন তখন হয়তো তিনি শক্ত হাতে তার সংসার আগলে রেখেছিলেন। সেই সাথে সবকিছুই দেখাশোনা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি যেহেতু এই পৃথিবীতে নেই তাই উনার সাজানো সংসার সবকিছু এলোমেলো হয়ে গেছে। যেহেতু আপনার বন্ধুর মা এবং আপনার বন্ধুর পরিবার সবাই শহরে থাকে তাই তো গ্রামের প্রপার্টি দেখাশোনা করার সময় তাদের নেই। যদিও এর আগে কোন একদিন আপনার বন্ধুর মা ডাক্তার শাহানা বানু এবং আপনার বন্ধুর সম্পর্কে কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছিলেন। তবে আজকে উনার বাবার কথা জেনে খারাপ লাগলো। বুঝতেই পারছি উনি অল্প বয়সে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন।

Sort:  
 4 years ago 

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু এই জন্য যে, আপনি প্রথম পর্বটি পড়ে ছিলেন এবং এই পর্বটিও পড়েছেন এই জন্য। একজন লেখক হিসাবে স্বার্থকতা মনেহয় এখানেই। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37