You are viewing a single comment's thread from:

RE: দারাজ ১১.১১ ক্যাম্পেইন থেকে শপিং করা।

in আমার বাংলা ব্লগ4 years ago

দারাজ ১১.১১ ক্যাম্পেইনের কথা আমরা ইতোমধ্যেই সবাই জেনে গেছি। আসলে অনেকে আছে অনলাইন শপিং করতেই বেশি পছন্দ করে। তবে হাতের কাছে যেগুলো পাওয়া যায় সেগুলো আমি শপিংমল কিংবা নিকটস্থ মার্কেট প্লেস থেকেই কেনার চেষ্টা করি। তবে যেগুলো সচরাচর সহজে পাওয়া যায় না সেগুলোই অনলাইনে অর্ডার করি। দারাজের প্যাকেটিং সত্যিই অনেক ভালো। আমি একবার খুবই ছোট্ট একটি জিনিস অর্ডার করেছিলাম। তাদের প্যাকেটিং খুলতে খুলতে আমার প্রায় আধা ঘন্টা লেগে গেছে। আর ওয়াশিং মেশিন কিংবা ফ্রিজ এখান থেকে ওখানে স্থানান্তর করা খুবই ঝামেলার ব্যাপার। ভালো হয়েছে আপনি খুবই প্রয়োজনীয় একটি জিনিস কিনেছেন। এর ফলে ওয়াশিং মেশিন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া খুবই সহজ হবে। সত্যি ভাইয়া আপনার পণ্যটি ভীষণ ভালো লেগেছে আমার।

Sort:  
 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য জন্য।ওদের প্যাকেটিং অনেক বড় একটি bubble wrap দেই যেগুলো ফুটাতে আমার অসম্ভব ভালো লাগে।

 4 years ago 

bubble wrap ফোটাতে আমারও অনেক ভালো লাগে। আমি তো ভেবেছিলাম এই কাজটি শুধু আমি করি। এখন দেখি আপনিও আছেন আমার দলে।😅😅

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38