You are viewing a single comment's thread from:

RE: আলু এবং মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘন্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

ডালের সাথে আলুর পিচ খেতে খুবই টেস্ট হয়েছিল আর সাথে খাওয়ার সময় যদি একটু লেবুর রস দেওয়া হয় তাহলে আরো ভীষণ ভালো লাগে

মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে দাদা। দুপুরবেলায় একটু যদি পেতাম তাহলে মনে হয় পেট ভরে ভাত খেতে পারতাম। এই দুপুর বেলায় এমনিতেই খিদা লেগেছে তার মধ্যে এই মজার রেসিপি দেখে তো খিদা বেড়ে গেল। দাদা আপনি যেহেতু রাতে এই রেসিপি তৈরি করেছেন তাহলে তো ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাই লোভ লাগিয়েও আর কোনো লাভ হবে না আমার😋😋। যাইহোক দাদা বিভিন্ন প্রকারের ডাল দিয়ে মুড়িঘন্ট রেসিপি তৈরি করে খেয়েছি অনেক। তবে আলু দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনি যেহেতু বললেন আলু দিয়ে খেতে ভালোই লাগে তাহলে একদিন ট্রাই করে দেখতে হবে। আর ডালের সাথে লেবুর বেশ ভাব রয়েছে। মনে হয় যেন ডাল আর লেবু শেলিকা আর দুলাভাই😅। দুজনের কম্বিনেশন দারুন। যাইহোক দাদা মজার একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38