You are viewing a single comment's thread from:

RE: এলোমেল সময় || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

সকালবেলার যখন খাবারটা খাচ্ছিলাম তখন সম্ভবত বিকাল চারটার মত বেজে গিয়েছে ।

ভাইয়া আপনি আমাদের সকলের অনেক শ্রদ্ধার এবং ভালোবাসার। তাই আপনার ভালোর জন্য কিছু কথা বলতেই পারি। সত্যি কথা বলতে রাত জাগলে সত্যিই শরীরের অনেক ক্ষতি হয়। এমনকি বড় ধরনের কোন রোগ শরীরে বাসা বাঁধতে পারে। আসলে সব কিছু যদি নিয়মের মধ্যে না থাকে তাহলে কখন যে অচেনা রোগ এসে শরীরের বাসা বাঁধবে বুঝতেই পারবেন না। আপনি যদি এভাবে পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েন তাহলে পরবর্তীতে আরও বেশি সমস্যায় পড়বেন ভাইয়া। আপনি খুবই ব্যস্ত সময় পার করেন বুঝতে পারছি। তবে নিজের কাজগুলো যদি একটু দিনের বেলায় কিংবা রাত বারোটার মধ্যে শেষ করেন তাহলে মনে হয় শরীরের জন্য ভালো হবে ভাইয়া। হয়তো জীবন জীবনের গতিতেই চলবে। কিন্তু জীবনের তাগিদে ও প্রিয় মানুষগুলোর তাগিদে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন ভাইয়া। সুস্থতা সবার আগে।🙏🙏

Sort:  
 4 years ago 

আপনাদের ভালোবাসা ও আশীর্বাদেই বেঁচে আছি আপু , এইভাবেই যেন বাকি দিন গুলো চলে যায় এমনটাই প্রত্যাশা করি ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63490.15
ETH 1890.47
USDT 1.00
SBD 0.37