You are viewing a single comment's thread from:

RE: আলু, পেঁপে দিয়ে টেংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আর আমার কোনো কিছু খেতে ইচ্ছা করলে আর সেটা হাতের কাছে থাকলে আর রেহাই নেই, খাওয়া হয়ে যাবে হা হা ।

আমরা ভোজন রসিক বাঙালিরা নিজেদের পছন্দের খাবার গুলো সব সময় আগে খেয়ে থাকি। আসলে হাতের কাছে যদি পছন্দের খাবারগুলো পাওয়া যায় তাহলে আর দেরি করতে মন চায় না। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে দাদা। টেংরা মাছ খেতে সত্যি অনেক ভালো লাগে। তবে আগে নদী-নালায় যেসব টেংরা মাছ পাওয়া যেত সেগুলোর স্বাদ সবসময় অনেক ভালো ছিল। এখন বর্তমানে চাষ করা টেংরা মাছ বাজারে পাওয়া যায়। এই টেংরা মাছগুলো সাইজ একটু বড় হলেও খেতে খুব একটা ভালো লাগে না। তবে কি আর করার শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য চাষ করা টেংরা মাছ হলেও খেতে হয়। আর যদি নদীর টেংরা মাছ পাওয়া যায় তাহলে তো কথাই নেই। পেঁপে দিয়ে কখনো টেংরা মাছ খাওয়া হয়নি। আলু এবং পেঁপের সমন্বয়ে টেংরা মাছের এই রেসিপি দারুন হয়েছে দাদা। ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.55
ETH 1852.67
USDT 1.00
SBD 0.39