You are viewing a single comment's thread from:

RE: জনদুর্ভোগের কারন ময়লা আবর্জনার ভাগাড়।

in আমার বাংলা ব্লগ4 years ago

আমাদের দেশের অন্যান্য শহরের তুলনায় ঢাকা শহরের পরিবেশ সত্যিই আমার কাছে খুবই খারাপ লাগে। চারপাশের দুর্গন্ধ, ময়লার স্তুপ দেখে মনে হয় যেন এটা রাজধানী নয় এটা নোংরা কোন শহর। আসলে যারা দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় তারা হয়তো জনগণের এই কষ্টগুলো কিংবা দুর্ভোগগুলো অনুমান করতে পারেনা। কিন্তু সাধারণ মানুষগুলো দিনের পর দিন এই পরিবেশেই জীবন যাপন করছে। নিজের কর্মের তাগিদে কিংবা পরিবারের মুখে দু মুঠো খাবার তুলে দিতে এই অস্বাস্থ্যকর পরিবেশেই হাজার হাজার মানুষ জীবন যাপন করছে। কবে যে সবকিছু ঠিক হবে তারও কোনো নিশ্চয়তা নেই। আসলে পুরনো সেই সিস্টেমগুলো আপডেট হওয়া উচিত। আশা করছি এতে করে সাধারণ জনগণ একটু হলেও ভালো থাকতে পারবে। ভাইয়া আপনি আপনার বাস্তবিক চিন্তাধারা থেকে সুন্দর করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  

পুরনো সিস্টেমগুলো আপডেট করতে হলে আমাকে আপনাকে সবাইকে আওয়াজ তুলতে হবে। না হলে এই বধির সিস্টেমে কোন পরিবর্তন আসবে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37