You are viewing a single comment's thread from:

RE: মায়ের বাসার ওয়াশিং মেশিন কেনা,10%shy-fox

in আমার বাংলা ব্লগ4 years ago

আপু আপনার বাবা মা অসুস্থ জেনে সত্যি অনেক খারাপ লাগলো। আসলে বর্তমানে কাজের মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকা খুবই কঠিন। কারণ তারা তাদের ইচ্ছে মত কাজ করে আবার ইচ্ছেমতো ছুটি নিয়ে নেয়। তাইতো নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হয়। আপনার বড় দুলাভাই বিদেশ থেকে এসেছিলেন এবং আপনার মায়ের বাসার জন্য ওয়াশিং মেশিন কেনার ব্যবস্থা করে দিয়েছেন জেনে সত্যি ভালো লাগলো। আপনার দুলাভাই ছেলের মতোই দায়িত্ব পালন করেছেন। যে ওয়াশিং মেশিনগুলো হালকা টেপ খাওয়া ছিল সেগুলো নেননি তাতেই ভালো হয়েছে। আসলে প্রথমেই যদি সমস্যা দেখা দেয় তাহলে পরে আরো বেশি সমস্যা হতে পারে। যাইহোক অবশেষে স্যামসাং ব্র্যান্ডের ওয়াশিং মেশিন নেওয়া হয়েছে দেখে ভালো লাগলো। সবশেষে একটি কথাই বলতে চাই আঙ্কেল এবং আন্টির সুস্থতা কামনা করছি।

Sort:  
 4 years ago 

ঠিকই বলেছেন কাজের মানুষরা এখন ওদের মন মর্জি কাজ করে। আর আমাদের বড় দুলাভাই তো আমাদের বড় ভাইয়ের মতো আমাদের জন্য সে অনেক করে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37