You are viewing a single comment's thread from:

RE: পমফ্রেট মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

যাইহোক আজকে সকাল থেকে মনটাই খারাপ হয়ে রয়েছে, রাউটারটা আর নষ্ট হওয়ার সময় পায়নি,

সত্যি কথা বলতে আমরা অনেকটা ইন্টারনেটের উপর নির্ভরশীল। ইন্টারনেট বন্ধ থাকলে আমাদের খুবই অসুবিধা হয়। বিশেষ করে আপনি সবসময় ব্যস্ত সময় পার করেন এবং নিজের কাজগুলো গুছিয়ে করেন তাই আপনার জন্য পুরো ব্যাপারটি আরও বেশি দুঃখজনক হয়েছে। আশা করছি আপনার অর্ডারকৃত পণ্যটি হাতে পেলেই আপনার সমস্যা দূর হয়ে যাবে। পমফ্রেট মাছ কোনদিন খাইনি। তবে আমার মনে হচ্ছে এই মাছ বাজারে দেখেছিলাম। কিন্তু নাম জানা ছিল না। আজকে জানতে পারলাম দাদা। মনে হচ্ছে এই মাছগুলো ফ্রাই করে খেতে বেশ ভালো লাগে। তবে যে কোন মাছ আলু বেগুন দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মাছ সুন্দরভাবে ভেজে আলু বেগুন দিয়ে রান্না করেছেন দেখে খেতে ইচ্ছা করছে দাদা। দারুন ছিল আজকের রেসিপি। আপনার রন্ধন প্রণালীর নিপুনতা আমাদের সকলের মাঝে প্রদর্শন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37