পারশে মাছের নাম অনেক শুনেছি। তবে খাইনি কখনো। জানিনা খেতে কেমন। আপনি যেহেতু বলছেন খেতে বেশ ভালো তাহলে অবশ্যই ভালো। কারণ আপনি তো একেবারে পাকা বাঙ্গালি। আর ভোজন রসিক বাঙ্গালীদের মুখে বিভিন্ন রকমের মজার মজার খাবারের নাম শুনতে ভালই লাগে। সুন্দরবনের এলাকাগুলোতে যারা বসবাস করে তাদের সুবিধা হয়েছে। খুব সহজেই এই মাছগুলো পেয়ে যায়। তবে যাই বলুন না কেন দাদা ঘেরে চাষ করা মাছের চেয়ে নদীর মাছ খেতে বেশি ভালো লাগে। কিন্তু বর্তমানে বাজারে নদীর মাছ খুবই কম পাওয়া যায়। ওল দিয়ে পারশে মাছের রেসিপি একেবারে জমে গেছে দাদা দারুন দারুন রেসিপি তৈরি করে একা একা খেলে কিন্তু পেটে সমস্যা হয়ে যাবে দাদা🤪🤪।