You are viewing a single comment's thread from:

RE: কাশফুল দেখা আর হলো না || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

ছোট্ট একটা নৌকায় করে এতগুলো মানুষ কিভাবে পাড়ি দিচ্ছে এই নদী , তা ভাবতেই আমার বুকের ভিতরে যেন ধুপ ধুপ করে শব্দ হচ্ছে ।

ফেসবুকে কিংবা কোন সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখা যাচ্ছে কাশফুলের ছড়াছড়ি। সবাই প্রকৃতির সান্নিধ্যে গিয়ে সময় কাটাচ্ছে। বিশেষ করে কাশফুলের সাথের ফটোগ্রাফি গুলো শেয়ার করছে। সেই কাশফুল গুলো দেখে হয়তো মাঝে মাঝে ইচ্ছে করে ঘুরতে যেতে। কিন্তু যাওয়া হয়ে ওঠে না। ছোট্ট একটি নৌকার মধ্যে এতগুলো মানুষ উঠেছে দেখে আমার ভয় লাগছিল। আপনারা নদী পার হয়ে যাননি এটা অবশ্যই ভালো কাজ করেছেন। আসলে দুর্ঘটনা কখনো বলে কয়ে আসেনা। যেহেতু শায়ান অনেকটা ছোট তাই বিপদের সম্মুখীন হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। হয়তো অন্য কোনদিন আবারো কাশফুলের দেখা পাবেন এই প্রত্যাশা করি।

Sort:  
 4 years ago 

সত্যি বলতে আপু আমি নৌকার ঐ অবস্থা দেখেই ইচ্ছে করেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36