You are viewing a single comment's thread from:

RE: মহাসপ্তমীতে কলকাতায় ঘোরাঘুরি -পর্ব ২ ( শেষ )

in আমার বাংলা ব্লগ4 years ago

তবে কল্যাণীর টুইন টাওয়ার দেখার খুব ইচ্ছা ছিল এই দিনেই , কাঁচ দিয়েই তৈরি করেছে পুরোটাই।

কাঁচ দিয়ে তৈরি টুইন টাওয়ারের কথা শুনেই দেখার প্রতি আগ্রহ তৈরি হলো দাদা। হয়তো আপনি যদি সেখানে যেতেন তাহলে আমরাও ফটোগ্রাফির মাধ্যমে সেই সৌন্দর্য দেখতে পেতাম। যাই হোক হয়তো সময় স্বল্পতার কারণে সেখানে যাওয়া হয়ে ওঠেনি। হিন্দুস্থান ক্লাবের লাইটিং গুলো সত্যিই অসাধারণ ছিল দাদা। আমি তো প্রথমে ভেবেছিলাম কোন কারুকার্য করা। এরপর যখন ভিডিওগ্রাফিটি ভালো করে দেখলাম তখন বুঝতে পারলাম সম্পূর্ণ কারুকার্যের ভিতরে লাইটিং করা। সব মিলিয়ে অসাধারণ ছিল দাদা। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো দেখেও অনেক ভালো লাগলো। প্রত্যেকটি প্যান্ডেল যেন একেবারে আলোয় আলোয় ভরা। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। আশা করছি এরপরের পুজোয় আমরা নতুন নতুন প্রতিমার সৌন্দর্য দেখার সুযোগ পাবো। ট্রেন মিস করার কারণে হয়তো আপনাকে অনেকটা কষ্ট করতে হয়েছে। যাই হোক দাদা তবে বাকি সময়টা বেশ উপভোগ করেছেন এটা বুঝতেই পারছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37