You are viewing a single comment's thread from:

RE: আজও ইচ্ছে করে সেই দিনগুলোতে ফিরে যেতে।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ4 years ago

খুব একটা না পারলেও ছোটবেলায় আমার কাকার সাথে সবসময় কাকার পার্টনার হিসেবে থাকতাম ওই লাটাই ধরার জন্য🤪

আপু আপনি অসুস্থ জেনে খুবই কষ্ট পেলাম। আসলে এই সময় জ্বর হলে খুব সহজে ভালো হতে চায় না। আপনি যেন পুজোর আগেই একেবারে সুস্থ হয়ে ওঠেন এই কামনা করি।আমি কখনো নিজে থেকে ঘুড়ি উড়াইনি। তবে ঘুড়ি উড়ানো দেখতে আমার খুবই ভালো লাগতো। তবে সময়ের সাথে সাথে সবকিছুই বদলে গেছে। প্রযুক্তির উন্নতি হয়েছে। তাইতো এখনকার সময়কার বাচ্চাকাচ্চারা মোবাইল কিংবা কম্পিউটারে গেম খেলতেই ব্যস্ত। আগেকার দিনের সেই খেলা এখন আর নেই। ঘুড়ি উড়ানো থেকে শুরু করে সব আনন্দই যেন আজকাল হারিয়ে গেছে। এখনকার দিনের ছেলেমেয়েরা চার দেয়ালের মাঝে বন্দী হয়ে গেছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে ছোটবেলার অনুভূতিগুলো এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37