You are viewing a single comment's thread from:

RE: গানটা এবার শুধু নিজের জন্যই হোক || আমার মৌলিক প্রচেষ্টা

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া আপনি মোটেও ব্যাকডেটেড নয়। আসলে কথায় আছে পুরনো দিনের স্মৃতিগুলো সব সময় অনেক সুন্দর হয়। তাই পুরনো গানের ফ্লেভারের মাঝেও অনেক বেশি প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আপনি আপনার এই গানের মাঝে কিছুটা পুরনো অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছেন এবং নিজের অনুভূতি দিয়ে এই গানটি গেয়েছেন শুনে খুবই ভালো লাগলো। অনেকদিন পর আপনার গান শুনলাম ভাইয়া। তবে আপনি আগের থেকে অনেকটা শুকিয়ে গেছেন। মনে হয় খুবই টেনশন করেন। সৃষ্টিকর্তা যা কিছু করেন তা ভালোর জন্যই করেন। তাই সব দুশ্চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে শুধুই বাবা মার মুখের দিকে তাকিয়ে থাকুন তাহলেই দেখবেন নিজেকে বদলে ফেলা সম্ভব হবে। এগিয়ে যান ভাইয়া অবশ্যই ভালো কিছু পাবেন।

Sort:  
 4 years ago 

হিহিহিহি দারুন মন্তব্য করেছেন আপু। সব দিকে খেয়াল করেছেন দেখছি 😊। সত্যি বলতে এখন নিজের ক্যারিয়ার নিয়েই বেশি চিন্তা হয়। অন্য কোন ভাবনাই নেই। ক্লিন শেভ করে ভিডিও টা করেছিলাম তাই হয়তো একটু শুকনো লাগছে 🤪। দোয়া করবেন আপু। আর অনেক ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66030.04
ETH 1935.70
USDT 1.00
SBD 0.38