You are viewing a single comment's thread from:

RE: কাঁচা কলা দিয়ে ভাঙ্গাল মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

কাঁচা কলা খাওয়ার কথা আমার তখনি মাথায় আসে যখন পেট খারাপ করে হা হা।

ভাগ্যিস পেট খারাপ হয়েছিল তাইতো আমরা মজার এই রেসিপি দেখতে পেলাম দাদা 😅😅। তবে যাই বলুন না কেন দাদা কাঁচা কলা কিন্তু আমার ভীষণ প্রিয়। যে কোন মাছের সাথেই কাঁচা কলা রান্না করলে খেতে ভালো লাগে। আর যদি সাথে কয়েক টুকরো আলু দেওয়া যায় তাহলে খেতে আরো দারুন লাগে। ভাঙ্গাল মাছের স্বাদ এমনিতেই অনেক বেশি। তার মধ্যে যদি কাঁচা কলা দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। আর এই রেসিপিটি যেহেতু আপনি তৈরি করেছেন তাহলে তো খেতে চমৎকার হয়েছে। কারণ আপনি হচ্ছেন একজন দক্ষ রাঁধুনি। রান্নার নিপুনতা আপনার কাছেই শিখা উচিত দাদা। দারুন ভাবে আপনি আপনার রেসিপিগুলো সকলের মাঝে উপস্থাপন করেন। যেগুলো সবার কাছেই খুবই ভালো লাগে। সবার প্রিয় ও ভিষণ লোভনীয় একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64011.44
ETH 1858.50
USDT 1.00
SBD 0.39