You are viewing a single comment's thread from:

RE: সুস্বাদু লোটে মাছ ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

মাছের মধ্যে এই মাছের প্রোটিনের পরিমান বেশি থাকে আর এইসব মাছ আবার শুটকিও করা হয় শুকিয়ে।

লোটে মাছ আমার কখনো খাওয়া হয়নি। তবে আমাদের দেশে এই মাছ লইট্টা মাছ নামে পরিচিত। দেখে মনে হচ্ছে একই ধরনের মাছ হবে। তবে সামুদ্রিক এই মাছগুলো আমাদের অঞ্চলে খুব একটা পাওয়া যায় না। লইট্টা মাছের শুটকি আমি অনেক খেয়েছি। লইট্টা মাছের শুটকি খেতে দারুন লাগে। বেশি করে পেঁয়াজ, রসুন দিয়ে ভুনা করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর সাথে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে আরো দারুন লাগে দাদা। আপনার এই মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। সামুদ্রিক মাছগুলো খেতে যেমন ভালো লাগে তেমনি শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করে। শরীরের বিভিন্ন ঘাটতি পূরণে সামুদ্রিক মাছ খুবই গুরুত্বপূর্ণ। মজার এই মাছের রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Sort:  
 4 years ago 

আমাদের এখানেও অনেকে অনেক রকম ডাকে। লইট্টাও বলে আবার লোটেও বলে আবার নীহারিও বলে। হ্যা একটা বিষয় ঠিক বলেছেন শূটকির বিষয়টা। যদিও আমি খাইনি কখন শুনেছি খুব সুস্বাদু। একদিণ খাবো দেখি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61578.51
ETH 1697.55
USDT 1.00
SBD 0.38