অরিগ্যামি-হ্যান্ড ব্যাগের অরিগ্যামি||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি দারুন একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। হ্যান্ডব্যাগ কিংবা পার্স ব্যাগ আমাদের সবারই অনেক প্রয়োজনীয়। আর সেই সুন্দর হ্যান্ডব্যাগ যদি কাগজ দিয়ে তৈরি করা হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


হ্যান্ড ব্যাগের অরিগ্যামি

IMG_20241022_131225.jpg
Device-OPPO-A15


অনেক সময় প্রয়োজনীয় কাজে যখন আমরা কাছে কোথাও যাই তখন হ্যান্ডব্যাগ গুলো ভীষণ দরকারি হয়ে পড়ে। অল্প কিছু টাকা নেওয়া যায় কিংবা ফোন নেওয়া যায়। আর এই ছোট ছোট ব্যাগগুলো আমাদের যেমন দরকারি তেমনি দ্রুত কোথাও যাওয়ার জন্য খুব সহজেই ব্যবহার করা যায়। আমি কাগজ দিয়ে এরকম একটি সুন্দর ব্যাগ তৈরি করার চেষ্টা করেছি। সেই সাথে Puss এর প্রতিচ্ছবি তুলে ধরেছি। সব মিলিয়ে সুন্দর করে আমি এই হ্যান্ডব্যাগ তৈরি করেছি। খুব সহজেই কাগজের ভাঁজের মাধ্যমে এই ব্যাগ তৈরি করতে পেরেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই হ্যান্ডব্যাগ তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. কলম।

IMG20241022123801.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241022123828.jpg
Device-OPPO-A15
IMG20241022123902.jpg
Device-OPPO-A15


হ্যান্ডব্যাগ তৈরি করার জন্য প্রথমে মাঝে ভাঁজ করে কাগজ ভাঁজ করে নিয়েছি।


ধাপ-২

IMG20241022123918.jpg
Device-OPPO-A15
IMG20241022124011.jpg
Device-OPPO-A15


এবার কাগজ ভাঁজ করা হয়ে গেলে আরো কিছু অংশ ভাঁজ করেছি। এরপর ব্যাগের আকৃতি আনার জন্য ভাঁজ করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20241022124014.jpg
Device-OPPO-A15
IMG20241022124203.jpg
Device-OPPO-A15


ব্যাগের আকৃতি উপস্থাপন করার জন্য সুন্দর করে কাগজ ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৪

IMG20241022124356.jpg
Device-OPPO-A15
IMG20241022124409.jpg
Device-OPPO-A15


দুইপাশের অংশ সুন্দর করে ভাঁজ করেছি। আর ব্যাগের আকৃতি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20241022124645.jpg
Device-OPPO-A15
IMG20241022124959.jpg
Device-OPPO-A15


সুন্দর করে ভাঁজগুলো করার পর আমি উপরের অংশের পার্টটা একটু ডিজাইন করে নিয়েছি। আর ভাঁজ এর মাধ্যমে ডিজাইনটি করেছি। এরপর কলমের ব্যবহার করেছি।


ধাপ-৬

IMG20241022125012.jpg
Device-OPPO-A15
IMG20241022125245.jpg
Device-OPPO-A15


এবার ব্যাগটির ডিজাইন সুন্দর করার জন্য কলমের ব্যবহার করেছি। আর সুন্দর করে ফুটিয়ে তুলেছি। বিভিন্ন অংশের কাজগুলো করা হয়ে গেলে আমি সুন্দর করে এই ব্যাগ উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20241022_131154.jpg
Device-OPPO-A15


কাগজের ভাঁজে হ্যান্ড ব্যাগ তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। কাগজ ভাঁজ করে কোন কিছু তৈরি করার পর দেখতে যেমন ভাল লাগে তেমনি নিজের কাছেও খুবই ভালো লাগে। আসলে ছোটবেলায় কাগজের ভাঁজে অনেক কিছুই তৈরি করতাম। বড় হওয়ার পর আবার যখন সুযোগ পেয়েছি তখন প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি এরকম একটি পোস্ট শেয়ার করার। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 years ago 

হ্যান্ড ব্যাগের অরিগ্যামি দেখতে দারুণ লাগছে আপু। রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করতে আমারও খুব ভালো লাগে। তবে অরিগ্যামি তৈরি করার জন্য কাগজের ভাঁজ সঠিকভাবে দিতে হয়। যাইহোক এতো চমৎকার একটি অরিগ্যামি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাগজের ভাঁজ ঠিকভাবে দিলেই কোন কিছু তৈরি করা সম্ভব হয়। আমিও নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া।

 2 years ago 

এরকমভাবে অরিগামি গুলি তৈরি করতে বেশ ভালই লাগে। তবে এগুলোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক মাপ এবং সঠিক ভাজ। আপনি বেশ দক্ষতার সাথে হ্যান্ডব্যাগ তৈরি করে ফেলেছেন। পুরো প্রসেস টা বেশ ভালই লাগলো আমার। পরবর্তীতে আরো ইউনিক অরিগামী দেখতে পারবো আপনার থেকে।

 2 years ago 

কাগজ দিয়ে হ্যান্ডব্যাগ তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। কাগজের ভাঁজে নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে।

 2 years ago 

অরিগামি কিছু করার অনেক কম সময়ের কাজ তাই না? চটপট কাগজ ভাজ করে দিলেই জিনিস তৈরি হয়ে যায়। তবে কাগজ ভাঁজ করাটাও কিন্তু একটা ব্যাপার সবাই পারেনা। এখানে অনেকেই করেন অরিগেমি পোস্ট। আপনিও বেশ চমৎকার করে করেছেন। আর ডিজাইন হিসেবে বিড়ালের মুখ এঁকে আরই আকর্ষণীয় করে তুলেছেন। যেন মনে হচ্ছে আমাদের পুসের জন্য হ্যান্ড ব্যাগ তৈরি হয়েছে।

 2 years ago 

অল্প সময়ের মধ্যেই এই কাজগুলো করা যায় আপু। ভাঁজ গুলো সঠিকভাবে দিতে হয়। না হলে এলোমেলো হয়ে যায়।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানাতে এবং দেখতে দুটোই আমার কাছে বেশ ভালো লাগে ।আজ আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি হ্যান্ডব্যাগ তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো ।আবার তাতে পুশের প্রতিচ্ছবি এঁকেছেন সেটি আরও চমৎকার হয়েছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে কোন কিছু বানাতে সত্যি অনেক ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি আপু।

 2 years ago 

নিজস্ব প্রতিভাগ গুলো যখন এভাবে বিকশিত হয় তখন নিজের কাছে অনেক ভালো লাগে এবং অন্যের মাঝে তুলে ধরতে ভালো লাগে। ঠিক তেমনি একটা পোস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনি। খুব ভালো লাগলো দেখে।

 2 years ago 

নতুন নতুন আইডিয়া কাজে লাগিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভালো লাগে ভাইয়া। তাই আমি নতুন কিছু করার চেষ্টা করেছি।

 2 years ago 

কাগজের ভাঁজে ভাঁজে বেশ সুন্দর একটি ব্যাগ বানিয়েছেন ।আর বেশ কম ভাঁজেই ব্যাগটি বানিয়েছেন। তাই সময় কিছুটা কম লেগেছে। আর আমাদের প্রিয় পুসের ছবি আঁকায় ব্যাগটি বেশ সুন্দর লাগছে।

 2 years ago 

কাগজের ভাঁজে ব্যাগ তৈরি করতে খুবই ভালো লেগেছে আপু। অল্প সময়ের মধ্যে ব্যাগ তৈরি করে ফেলেছিলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

অরিগামির মাধ্যমে এত সুন্দর একটি হ্যান্ডব্যাগ তৈরি করলেন যে ভাবাই যায় না। খুব উচ্চ ভাবনার প্রতিফলন আপনার এই কাজের মধ্যে দিয়ে পেলাম।। আপনার বানানো হ্যান্ড ব্যাগটি আমার তো বেশ সুন্দর লেগেছে। সবমিলিয়ে আপনার অসাধারণ একটি শিল্প সত্তার প্রতিফলন আমাদের মধ্যে শেয়ার করলেন।

 2 years ago 

মাঝে মাঝে নতুন কোন কিছু তৈরি করার চেষ্টা করি ভাইয়া। এবারও নতুন কিছু করার চেষ্টা করেছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে হ্যান্ড ব্যাগের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখলে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া রঙিন কাগজের উপরে আপনি পুশ সাদৃশ্য একটি চিত্র অঙ্কন করেছেন। যা আপনার হ্যান্ড ব্যাগের অরিগ্যামিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি হ্যান্ড ব্যাগের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

কাগজের হ্যান্ডব্যাগটি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। আর সুন্দর করে উপস্থাপন করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38