You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ঝিন্দের বন্দী

in আমার বাংলা ব্লগ4 years ago

অনেকদিন বাদে আজকে আবার উত্তম কুমারের মুভিতে ফিরে আসলাম এবং দেখে ভালো লাগলো।

দাদা আপনি দারুন একটি মুভি রিভিউ শেয়ার করেছেন। আমি প্রথমেই বলতে চাই আপনি সব সময় অনেক সুন্দর সব মুভি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেন। তেমনি আজকেও আপনার এই "ঝিন্দের বন্দী" মুভি রিভিউ আমার কাছে খুবই ভালো লাগলো। মুভি রিভিউ যখন আমি পড়ছিলাম তখন বারবার মনে হচ্ছিলো আগেকার সময়কার মুভি গুলো অনেক কাহিনী নির্ভর ছিল। এই মুভিটির মাঝে আলাদা এক রকমের অনুভূতি রয়েছে। আমাদের সকলের প্রিয় অভিনয়শিল্পী স্যার উত্তম কুমার যেখানে অভিনয় করেছেন সেই মুভিটি অবশ্যই সেরা। সর্বকালের সেরা অভিনয়শিল্পী হলেন উত্তম কুমার। আসলে পুরনো দিনের এই মুভিগুলো হয়তো এখন আর দেখা হয়না তবে সেই পুরনো অভিনয়শিল্পীদের দক্ষতা অনেক বেশি। এই মুভিটির মাঝে যেমন অ্যাডভেঞ্চার ছিল তেমনি অনেক রোমাঞ্চকর অনুভূতি ছিল। পুরো বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে দাদা। অনেক সুন্দর ভাবে এই মুভি রিভিউ সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63259.71
ETH 1746.78
USDT 1.00
SBD 0.39