You are viewing a single comment's thread from:

RE: কাজল নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ4 years ago

মেহজাবিন চৌধুরী আমার খুবই প্রিয় একজন অভিনয়শিল্পী। আসলে অভিনয়শিল্পীর দক্ষতা নাটকটি আরো বেশি সুন্দর করে তুলেছে। আপনার নাটক রিভিউটি যখন আমি পড়ছিলাম তখন বারবার মনে হচ্ছিল যেন আমি নাটকটি দেখতে পাচ্ছি। আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। এই নাটকটি আমি না দেখেও নাটকটি সম্পর্কে অনেক সুন্দর ধারণা পেয়েছি। আসলে একজন মেয়ে তার বাবার পরিচয় পেতে চেয়েছে। তার বাবার ভালোবাসা ও আদর স্নেহ পেতে চেয়েছে। কাজলের মত অনেক সন্তান আছে যারা এভাবেই তাদের প্রিয় মানুষকে হারিয়ে ফেলে। বাবা নামক শব্দটি খুবই ছোট। কিন্তু এর গভীরতা অনেক বেশি। প্রত্যেক সন্তানই চায় তার বাবার ভালোবাসা পেতে। যেমনটি কাজল চেয়েছে। যাইহোক গল্পের শেষটা অনেক সুন্দর ছিল। আপনার এই নাটক রিভিউ পড়ে খুবই ভালো লেগেছে আমার। অনেক সুন্দর ভাবে দারুন একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

Sort:  
 4 years ago 

আমাদের সমাজে কাজলের মত এমন কিছু সন্তান রয়েছে যারা অন্য আর পাঁচটা সন্তানদের মত বাবা বেঁচে থাকা সত্বেও বাবাকে ডাকার সে সুযোগ পায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37