You are viewing a single comment's thread from:

RE: বৃষ্টির ভিন্ন অনুভূতির গল্প সাথে ফটোগ্রাফি || My Rainy Photography

in আমার বাংলা ব্লগ4 years ago

জীবনটাই একটা সমাঝোতা, এখানে যে যত নিখূঁতভাবে সমাঝোতা করতে পারে তার অবস্থান ততো শক্ত অবস্থানে রাখতে সক্ষমতা লাভ করে।

ভাইয়া আপনি একদম ঠিক কথাই বলেছেন জীবন একটা সমঝোতা। এখানে যে যত বেশি সমঝোতা করে চলতে পারবে এবং নিজের অবস্থান তৈরি করতে পারবে সে তত বেশি সফলতা অর্জন করবে। সফলতা অর্জনের পথ প্রদর্শক হলো সমঝোতা। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে নানান সমস্যার সম্মুখীন হই। তাই সব সমস্যা গুলোকে আমরা যদি সমঝোতার মাধ্যমে সমাধান করি এবং এগিয়ে যাই তবেই জীবনে ভালো থাকতে পারবো এবং সফলতার মুখ দেখবো। তবে যাই বলুন না কেন ভাইয়া আমরা কিন্তু বৃষ্টিবিলাস মানুষ। বৃষ্টি পছন্দ করি। আসলে এই গরমে যদি হঠাৎ বিনা নোটিশে বৃষ্টি চলে আসে তাহলে ভালই হয়। আমি কিন্তু আবার সেই বৃষ্টির কথা বলিনি আমি বলেছি আকাশ থেকে পড়া বৃষ্টি 😅😅। তবে যাই হোক আপনার বৃষ্টি বিলাসী মন বৃষ্টির আনন্দ উপভোগ করেছে এবং ফটোগ্রাফি করেছেন দেখে ভালোই লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38