You are viewing a single comment's thread from:

RE: এঁচোড়-চিংড়ির কষা কষা রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

এঁচোড় রেসিপিটি পরিবেশন করে খাওয়ার জন্য প্রস্তুত। দারুন একটা সুগন্ধ বের হচ্ছিলো রান্নার শেষে, খেতেও সেইরকম মজাদার হয়েছিল। এঁচোড়ের একটা পিচ খাওয়ার সময় মনে হচ্ছিলো যেন চিকেন খাচ্ছি, যাইহোক এইটা চিকেন না কিন্তু খাওয়ার সময় এইরকম অনুভূতি হবে।

এঁচোড়-চিংড়ির কষা রেসিপি এতটাই লোভনীয় হয়েছে যে দেখে জিভে জল চলে আসলো দাদা। আমরা বাঙালিরা খাবার খেতে ভালোবাসি। তাই মজার মজার রেসিপি তৈরি করতেও ভালোবাসি এবং শিখতেও ভালোবাসি। আর আপনি হচ্ছেন আমাদের পথপ্রদর্শক। কারণ আপনার কাছ থেকে মজার রেসিপি গুলো শিখছি। এঁচোড় চিংড়ির কষা রেসিপি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দাদা আপনি একদম ঠিক কথাই বলেছেন এঁচোড় ভুনা করলে চিকেনের মতই লাগে। এঁচোড় ভুনা একজন বাঙ্গালীর খুবই প্রিয় একটি খাবার। আসলে এঁচোড় খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুবই কম রয়েছে। সবাই কমবেশি এঁচোড় খেতে পছন্দ করেন। আর যদি সাথে হয় চিংড়ি মাছ তাহলে এঁচোড়ের তরকারির স্বাদ আরও বেশি ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে এঁচোড় চিংড়ি কষা ভুনা করেছেন দেখে মনে হচ্ছে যেন এখনি খেয়ে ফেলি। এঁচোড় ভুনার সাথে আবার আলু দিয়েছেন। আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনি সব সময় সবার পছন্দনীয় রেসিপি গুলো তৈরি করেন। আসলে আমাদের পছন্দগুলোর সাথে অনেক মিল রয়েছে। তাই তো আপনার খাবারের সাথে আমাদের খাবারের অনেক মিল আছে। পছন্দের রেসিপিগুলো সবার মাঝে উপস্থাপন করলে অনেক ভালো লাগে। দাদা আপনার রেসিপি তৈরির দক্ষতা দেখলে মাঝে মাঝে অবাক হয়ে যাই। কারণ আপনি এই দুই হাতে সৃষ্টিকর্তার প্রদত্ত জাদুকরী শক্তি পেয়েছেন। আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত সেই জাদুকরী শক্তি না থাকলে আপনি এতো সুন্দর করে আপনার রেসিপি গুলো তৈরি করতে পারতেননা। আপনি যে শুধু ভালো রেসিপি তৈরি করেন তা কিন্তু নয় দাদা। আপনার আর্ট গুলো দেখলে তো আমি একেবারে মুগ্ধ হয়ে যাই। বিশেষ করে আপনি এতো সুন্দর করে আর্ট করেন যেগুলো দেখে মুগ্ধতা বেড়ে যায়। আর আপনার রেসিপি গুলোর কথা নতুন করে হয়তো বলার মতো কিছু নেই। কারণ আপনি সবসময়ই বাঙালির প্রিয় রেসিপি গুলো তৈরি করেন। আসলে বাঙালি রেসিপি গুলো খেতে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে বিভিন্ন বিদেশি খাবারের মাঝে যদি বাঙালি রেসিপি গুলো উপস্থাপন করা হয় আমার মনে হয় এগুলো সব সময় এবং সর্বকালের সেরা রেসিপি হয়ে থাকবে। আর এঁচোড় কষা ভুনা রেসিপি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে মন চাচ্ছে এখন এই তৈরি করে ফেলি। আসলে আপনি এত ভালো রেসিপি তৈরি করেন দাদা যেগুলো হয়তো বলে শেষ করার মত নয়। কারণ আপনি খুবই দক্ষ হাতে ও সেরা রাধুনির মত করে রান্না গুলো করেন। আপনি আমাদের দেখা জন সেরা রাঁধুনি। হয়তো আমিও রেসিপি তৈরি করি কিন্তু আপনার মত এত সেরা রাঁধুনি হতে পারিনি। আপনি একজন ব্যস্ত মানুষ হয়েও এত সুন্দর করে আপনার কাজগুলো করেন দেখলে নিজের প্রতি নিজের অপমান বোধ হয়। কারণ আমি যখন কাজ করি হয়তো কোনোটার মাঝে কমতি থেকে যায়। কিন্তু আপনার তৈরি করা রেসিপি গুলো যখন বার বার দেখি তখন দেখেই বোঝা যায় আপনি কত সময় নিয়ে কাজগুলো করেন। তেমনি আপনার রেসিপিগুলো আমি যখন দেখি বারবার মুগ্ধ হয়ে যাই। আমার মনে হয় আপনার বাসার সকলেই আপনার হাতের রান্না খেতে পছন্দ করেন। আর পছন্দ না করার কোনো কারনই দেখিনা। কারণ আপনি সেরা রাঁধুনি। সত্যি দাদা আমাদের হবু বৌদি কিন্তু অনেক ভাগ্যবতী। আমাদের হবু বৌদি আপনার হাতের রান্না খেয়ে মুগ্ধ হয়ে যাবেন। সত্যি কথা বলতে প্রিয় মানুষের হাতের রান্না খাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমি আশা করছি আপনার পরিবারের সকলে আপনার রেসিপির খুবই প্রশংসা করেন। তবে যাই হোক দাদা সর্বশেষে একটি কথাই বলতে চাই অনেক মজার একটি রেসিপি ও লোভনীয় একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64796.00
ETH 1876.83
USDT 1.00
SBD 0.38