You are viewing a single comment's thread from:

RE: শক্তিগড়ের একটি মন্দিরের ভিতর থেকে সংগৃহিত কিছু ফটো

in আমার বাংলা ব্লগ4 years ago

মন্দিরটি ছিল শিব মন্দির। ওখানে মন্দিরের বাইরে শিব, হনুমান আর পার্বতী মায়ের মূর্তি তৈরি করা ছিল যা বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগছিলো।

দাদা আপনি ল্যাংচা খাওয়ার জন্য এত দূরে গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে ল্যাংচা আপনার কতটা প্রিয় এটা আমরা জানতে পারলাম। কিছু কিছু খাবার আছে যেগুলো অঞ্চলভেদে তৈরীর পদ্ধতিতে ভিন্নতা আছে। তাই অঞ্চলভেদে খাবারের স্বাদ অন্যরকম হয়। সব খাবার সব জায়গায় পাওয়া যায়। কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো অঞ্চল ভেদে অনেক বিখ্যাত। আর সেই খাবারগুলো শুধুমাত্র সেই অঞ্চলে গেলেই খাওয়া যায়। তেমনি ল্যাংচা হয়তো আপনার শহরের অনেক জায়গাতেই পাওয়া যায়। কিন্তু এই মন্দিরের পাশের দোকানগুলোর ল্যাংচার সাথে হয়ত তুলনা করা যায় না। কারণ এখানকার ল্যাংচাগুলো খেতে আপনার কাছে বেশি ভালো লাগে। একটি কথা একদম ঠিক আমরা বাঙালিরা খাবারের ব্যাপারে একদম সচেতন। কোন জায়গার খাবার কেমন হবে এবং কোন জায়গার খাবারের স্বাদ বেশি তা আমরা খুঁজে খুঁজে বের করি। কারন আমরা খেতে অনেক ভালবাসি। আপনার লেখাগুলো পড়ে এটুকুই বুঝতে পারলাম আপনার এত দূরে যাওয়া সার্থক হয়েছে। কারণ আপনি তৃপ্তি করে ল্যাংচা খেয়েছেন। যে উদ্দেশ্যে আপনি সেখানে গিয়েছেন সেই উদ্দেশ্য সফল হয়েছে। দাদা আপনি মন্দিরের পাশে গিয়েছেন এবং মন্দিরের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন এটা বোঝাই যাচ্ছে দাদা। কারণ আপনার ফটোগ্রাফির মাধ্যমে আপনি এই মন্দিরের অপরূপ সৌন্দর্য উপস্থাপন করেছেন। সত্যি দাদা কি সুন্দর কারুকার্য করা ও কি সুন্দর এই মন্দিরটি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক সুন্দর সাজানো-গোছানো সবকিছু। খুবই নিখুঁত কারুকার্য করা সব কিছু। আর আমর সবচেয়ে বেশি ভালো লেগেছে ঐ শেষের দিকের ভাস্কর্যটি। এক কথায় অসাধারণ ছিল। সব মিলিয়ে ওই জায়গাটি অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি সেই সাথে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন যে দেখেই বোঝা যাচ্ছে জায়গাটি কত সুন্দর। আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতা এবং আপনার অনুভূতির মাধ্যমে জায়গাটি সম্পর্কে অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন এবং আপনার ভ্রমণ কাহিনী অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। আপনার এই ভ্রমণ কাহিনী পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই ফটোগ্রাফির গুলো। আসলেই ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে দাদা। দারুন সব ফটোগ্রাফি এবং আপনার কাটানো মুহূর্ত সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.60
ETH 1804.05
USDT 1.00
SBD 0.38