You are viewing a single comment's thread from:

RE: হাসি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

ঢাকা মেডিকেলের গেটে যখন হাসি তার প্রিয় মানুষের, ঐ মৃতদেহটা দেখেছিল । হাসি অনেকটাই নিজেকে যেন বিশ্বাস করাতে পারছিল না ।

হাসির মতো হাজারো হাসি তার প্রিয় মানুষটিকে হারিয়ে দিন কাটাচ্ছে। আসলে একটি দুর্ঘটনা শুধুই একটি প্রাণ কেড়ে নেয় তা নয়। সেই সাথে কেড়ে নেয় একটি পরিবারের ভবিষ্যৎ। একটি পরিবারের ভালো থাকা যে মানুষটি কে কেন্দ্র করে সেই মানুষটি যদি পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে সেই পরিবারের মানুষগুলো হয়তো আর স্বাচ্ছন্দে বেঁচে থাকতে পারে না। একদিকে যেমন প্রিয়জন হারানোর বেদনা অন্যদিকে তেমন কাছের সেই ভরসার মানুষটিকে হারানো সবকিছু মিলে মিশে যেন হাহাকার তৈরি হয়। অন্য দিকে খেয়াল করলে হয়তো দেখতে পাওয়া যায় তাদের দায়িত্ব নিতে কেউ এগিয়ে আসে না। তবে যাইহোক ভাইয়া আপনি আল্লাহর অশেষ রহমতে নিরাপদে বাসায় ফিরে এসেছেন এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

Sort:  
 4 years ago 

হাসির ব্যাপারটি আসলেই বেশ দূ:খ দিয়েছে আমাকে । সকলের জন্য সড়ক গুলো নিরাপদ হোক এই কামনাই করি ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36