You are viewing a single comment's thread from:

RE: অন্তিম দিনে কলকাতার আন্তর্জাতিক বই মেলায় ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ4 years ago

বই মেলাতে গেলে যেমন বিভিন্ন ধরণের গল্প, কবিতা, ছোটদের আঁকার বই ইত্যাদি আরো নানাবিধ বই দেখতে পাওয়া যায় তেমনি সবার মাঝে আবার ঘোরাঘুরি করেও বেশ মজা লাগে।

সুন্দর একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই বই মেলার উৎসব শেষ হয়ে গেল। দেখতে দেখতে বইমেলার অন্তিম দিন চলে এসেছে। দাদা আপনি বইমেলার শেষ আনন্দ উপভোগ করার জন্য আপনার এই ব্যস্ততম সময়ের মাঝেও বই মেলায় গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে বইমেলা এমন একটি জায়গা সেখানে যেমন অনেক পছন্দের বইগুলো, কবিতার বই, ছড়া, ছোটদের বই, গল্পের বই ইত্যাদি পাওয়া যায় তেমনি অনেক সুন্দর ভাবে বইমেলার প্রাঙ্গণ সাজানো হয়। বই কেনার পাশাপাশি সেখানে গিয়ে অনেক আনন্দ উদযাপন করার সুযোগ হয়। কারণ সেখানে শুধুমাত্র বইয়ের স্টল রয়েছে তা নয় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান-বাজনা, খাবারের রেস্টুরেন্ট ও লোভনীয় সব খাবার বিক্রি করা হয়। সবকিছু মিলিয়ে বই মেলায় গিয়ে সবাই অনেক সুন্দর মুহূর্ত কাটায়। আসলে দেখতে দেখতে যখন বইমেলা শেষ হয়ে যায় তখন সেই দিনটিতে গিয়ে সবাই চায় আবারও একটু ঘুরে আসতে। হয়তো বছর শেষে আবার সেই বইমেলা শুরু হবে। তাই শেষ দিনের আনন্দ উপভোগ করার জন্য পরিবার ও প্রিয়জনদের নিয়ে সবাই চায় বই মেলায় গিয়ে সময় কাটাতে। তেমনি আপনিও বইমেলার শেষ দিনটিতে গিয়ে অনেক সুন্দর কিছু মুহুর্ত কাটানোর চেষ্টা করেছেন। তবে যেহেতু শেষ দিন ছিল তাই একটু বেশি ভিড় ছিল এটা বোঝাই যাচ্ছে। দাদা আপনি একদম ঠিক বলেছেন ভিড়ের মাঝে কে কাকে ধাক্কা দিচ্ছে এটা বোঝাই যায়না। তবে আপনি যে কারো ধাক্কা খেয়ে হারিয়ে যান নাই এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর 😅😅। আবার এমনও হতে পারে আপনি আবার আমাদের হবু বৌদির সাথে ধাক্কা খেয়ে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হতে পারতো। তবে যাই হোক এরকম কোন পরিবেশ সৃষ্টি হলে আপনি অবশ্যই আমাদের মাঝে শেয়ার করতেন। কারণ আপনি সব সময় আপনার কাটানো সুন্দর মুহূর্ত ও ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করতে পছন্দ করেন। আপনার এরকম একটি মুহূর্ত আসলে হয়তো আমাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন দাদা। আমরাও সেই প্রত্যাশা করি। মেলার মাঝে ও ভিড়ের মাঝে আপনি যদি আমাদের হবু বৌদিকে খুঁজে পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে যাই হোক দাদা আপনি বইমেলার শেষ দিনের আনন্দ উদযাপন করার জন্য এতটা কষ্ট করে ভিড়ের মাঝেও বই মেলায় গিয়েছেন এটা জেনে অনেক ভালো লেগেছে আমার। কথায় আছে কষ্ট করলে ভালো কিছু উপভোগ করা যায়। তাই আপনি কষ্ট করে সেই ভিড়ের মাঝেও বই মেলায় গিয়েছেন এবং সেখানে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। বাংলাদেশের বুক স্টলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো দাদা। এরকম একটি আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের বুক স্টল রয়েছে জেনে অনেক ভালো লাগলো। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর ভাবে আপনি আপনার অভিজ্ঞতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ও ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65101.89
ETH 1898.81
USDT 1.00
SBD 0.38