You are viewing a single comment's thread from:

RE: বাপ্পি লাহিড়ীর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 years ago

আজকে আমাদের মাঝে তিনি নেই, সবার কাছে তার স্মৃতিগুলো রেখে দিয়ে এই পৃথিবীর বুক থেকে পালিয়েছেন।

দাদা আজকে আপনি যে গুণী শিল্পীকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাকে দেখেই হৃদয় হু হু করে কেঁদে উঠলো। আসলে এই মানুষগুলো তাদের কাজের মাঝেই চিরকাল আমাদের অন্তরে রয়ে যাবে। বাপ্পি লাহিড়ী স্যার একজন গুণী মানুষ। হয়তো তার গুণের কথা প্রশংসা করার মত ভাষা আমার নেই। তিনি একাধারে যেমন ভালো শিল্পী ছিলেন অন্যদিকে তিনি একজন সঙ্গীত প্রযোজক ছিলেন। আসলে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের গানের মাঝে ও সুরের মাঝেই এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে। এসকল মানুষরা পৃথিবীতে এসেছে শুধু নিজের কর্ম গুলোকে বিলিয়ে দিতে। তাদের এই কর্মের মাঝে চিরকাল তারা আমাদের অন্তরে বেঁচে থাকবে হয়তো। সময়ের বিবর্তনে স্মৃতির পাতা গুলো কিছুটা হলেও পরিবর্তন হবে। কিন্তু তাদের রেখে যাওয়া সেই গানগুলো সারা জীবন সবার অন্তরে বেজে উঠবে। মানুষ যেমন তার কর্মে বেঁচে থাকে তেমনি শ্রদ্ধেয় স্যার বাপ্পি লাহিড়ী তার কর্মের মাঝেই এই পৃথিবীর বুকে সারা জীবন বেঁচে থাকবে। তিনি এমন একজন মানুষ ছিলেন যার গান সবাই পছন্দ করতেন। কিছুদিন আগে যখন আমাদের শ্রদ্ধেয় ও সকলের প্রিয় ম্যাম লতা মঙ্গেশকর এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিলেন তার ধাক্কা সামলানোর আগেই আরো একটি গুণী মানুষকে আমরা হারালাম। আসলে এই মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছে তার মানে এই নয় যে তারা পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাচ্ছে। এই মানুষগুলো সারাজীবন বেঁচে থাকবে তাদের এই কর্মের মাধ্যমে। তাদের গানের সুরের মাধ্যমে তাদের। গানের সুর যতদিন থাকবে ও বেজে যাবে ততদিন তারা আমাদের হৃদয়ের কোণে জায়গা করে নিবে। আর এই মানুষ গুলোকে পৃথিবী থেকে মুছে ফেলার সাধ্য কারও নেই। কারণ তারা প্রতিটি মানুষের অন্তরে রয়েছে এবং চিরকাল থাকবে। আর দাদা আপনার প্রশংসা করার ভাষা তো আমার নেই। আপনি এত সুন্দর ভাবে শ্রদ্ধেয় স্যার বাপ্পি লাহিড়ীকে আপনার অংকনের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি দক্ষ একজন আর্টিস্ট সেটা আমরা সবাই জানি। কয়েকদিন থেকেই ভাবছিলাম আপনার আর্ট দেখতে পাচ্ছি না। তবে মজার মজার সব রেসিপি গুলো খুব উপভোগ করেছি। তাই আজকে যখন আপনার আর্ট দেখলাম তখন মন খুবই ভাল হয়ে গেল। আর আপনি সব সময় এত নিখুত ভাবে আর্ট করেন যেগুলো আসলে বলে প্রশংসা করার ভাষা আমার নেই। অসাধারণ হয়েছে দাদা। একেবারে নিখুঁত ভাবে আপনি আপনার আর্ট সকলের মাঝে উপস্থাপন করেছেন। দারুন একটি আর্ট শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64827.97
ETH 1922.06
USDT 1.00
SBD 0.39