You are viewing a single comment's thread from:

RE: বড়ো আলুর সাথে রুই মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

রুই মাছ সবারই পছন্দের একটি মাছ, তাই এর স্বাদ নিয়ে বলার কিছু নেই।

দাদা আপনি একদম ঠিক কথাই বলেছেন রুই মাছ সবার কাছেই খুবই পছন্দের একটি মাছ। বাঙালিরা যেহেতু মাছ খেতে পছন্দ করে তাই বাঙ্গালীদের একটি পছন্দের মাছ হল রুই। রুই মাছ ভাজা খেতে যেমন ভালো লাগে তেমনি রুই মাছ সবজি দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। দাদা আপনি সবসময় ইউনিক সব রেসিপি তৈরি করেন। বড় আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি দেখে আমার মনে হচ্ছে এখনই তৈরি করে খেতে। অঞ্চলভেদে এই বড় আলুর নামের পার্থক্য রয়েছে। আমাদের অঞ্চলে গ্রাম্য ভাষায় এই আলুকে মাছআলু বলে। আসলে মাছের সাথে এই আলু রান্না করলে খেতে খুবই ভালো লাগে। সেজন্য এই বড় আলুকে মাছআলু বলা হয়। আপনার রেসিপির দক্ষতা সবসময়ই ভালো। আপনি সবসময়ই মজার মজার রেসিপি তৈরি করার চেষ্টা করেন। আপনি খুবই যত্ন সহকারে এবং ধৈর্য নিয়ে রান্না করেন। রান্নার মাঝে যদি যত্ন থাকে তাহলে খেতে ভালো লাগে। সত্যিই দাদা আপনি আপনার ব্যস্ততার মাঝেও এত মজার সব রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করেন দেখে ভালো লাগে। অবসর সময়ে আপনি সবসময় মজার সব রেসিপি তৈরি করে আপনার পরিবারের প্রিয়জনদেরকে খাওয়ান এটা আমার কাছে বেশি ভালো লাগে। রেসিপি তৈরি করে নিজে খাওয়ার মাঝে যে আত্মতৃপ্তি রয়েছে তার থেকে বেশি আত্মতৃপ্তি রয়েছে পরিবারের প্রিয়জনদেরকে খাওয়ানোর মাঝে। কোন রেসিপি তৈরি করার পর যদি সবাই বলে খেতে ভালো হয়েছে তখন সেই পরিশ্রম সার্থক হয় দাদা। আর আপনি সব সময় এত মজার মজার সব রেসিপি তৈরি করেন আমার মনে হয় আপনার পরিবারের সবাই খেয়ে অনেক খুশি হয়। বড় আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি খুবই লোভনীয় হয়েছে দেখতে। রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে কতোটা সুস্বাদু হয়েছে। মজার এই রেসিপি তৈরি করে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38