You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ আইন ও আমরা ]

in আমার বাংলা ব্লগ4 years ago

জনগণের সুরক্ষার জন্য এবং জনগণের কথা চিন্তা করেই আইনগুলো তৈরি করা হয়েছে। আসলে আমরা নিজেরাই আমাদের ক্ষতির কারণ। আইন অমান্য করলে আমাদেরই ক্ষতি। কারণ আইন অমান্য করলে আমাদের চারপাশের পরিবেশ নষ্ট হয়। আর অন্যদিকে মোটরসাইকেল আরোহীরা তাদের পরিবারের প্রিয়জনদের নিয়ে হেলমেট ছাড়া চলাফেরা করলে এতে ট্রাফিক পুলিশের কিছু যায় আসে না। শুধুমাত্র জরিমানাই করতে পারে। কিন্তু এই অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা কিন্তু আমাদের প্রিয়জনদের হারাবো। আইনের কিছু যায় আসবে না। আমার মনে হয় প্রতিটি ক্ষেত্রেই আইন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে আইন মেনে চলা উচিত। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Sort:  
 4 years ago 

জ্বী সত্য হলেও আমরা এটা বিশ্বাস করতে চাই না যে আইনগুলো আমাদের ভালো ও সুরক্ষার জন্য তৈরী হয়েছে, আর সমস্যাটা এখান হতেই তৈরী হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38