RE: ভিন্ন ভিন্ন প্রজাতির ডালিয়া ফুলের আলোকচিত্র
ফুল ভালবাসেনা এমন মানুষ খুবই কম রয়েছে। প্রকৃতির অপরূপ সৃষ্টি হল ফুল। আর ফুলের অপরূপ সৌন্দর্য সব সময় আমাদের মনকে ভরিয়ে তোলে। বিভিন্ন প্রজাতির ডালিয়া ফুল গুলো দেখে খুবই ভালো লাগছে দাদা। ডালিয়া ফুল যখন ফুটে থাকে তখন দেখতে এতটাই ভাল লাগে যে বলে বুঝানোর মতো নয়। অপরূপ সৌন্দর্যে ভরা ডালিয়া ফুলের পাপড়ি গুলো আমার হৃদয়ে সিক্ত করে দেয়। যখন ফুলের পাপড়ি গুলোর দিকে এক পলক তাকিয়ে থাকি তখন মনের যত গ্লানি নিমিষেই দূর হয়ে যায়। মনের প্রশান্তির জন্য এবং মনকে আরো বেশি প্রফুল্ল করার জন্য মাঝে মাঝে সুন্দর সব ফুলের বাগানে গেলে খুবই ভালো লাগে। বিভিন্ন প্রকারের ডালিয়া ফুল বিভিন্ন সৌন্দর্য বহন করে। দাদা আপনি আপনার এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে ডালিয়া ফুলের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন। অনেক সুন্দর কিছু ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।