RE: আলু ও ফুলকপির সাথে টেংরা মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি
বাঙালিরা মাছে ভাতে বাঙালি। মাছ ভাত খেতে বাঙ্গালীরা সবচেয়ে বেশি পছন্দ করে। মাছ ভাতের প্রতি বাঙ্গালীদের যে ভালোলাগা রয়েছে তা অন্য কোন খাবারের মাঝে খুঁজে পায়না। বিশেষ করে ফুলকপি, আলু দিয়ে বা বিভিন্ন প্রকার সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি ফুলকপি ও আলু গুলো খুব সুন্দর ভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছেন। তেলে ভাজার পর মাছ দিয়ে রান্না করা হলে খেতে অনেক ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেকটা সময় নিয়ে ও ধৈর্য নিয়ে মজার মজার রেসিপি তৈরি করেন। মজার সব রেসিপি তৈরি করা একটি শিল্প। একজন ভালো রাঁধুনির সবচেয়ে বড় গুণ হলো যত্নশীল ও ধৈর্যশীল হওয়া। কারণ যত্ন সহকারে ও ধৈর্য সহকারে রান্না করলে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি সবার কাছে অনেক ভাল লাগে। টেংরা মাছের মজাদার একটি রেসিপি সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।