RE: বাঁটুল দ্যা গ্রেট এর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
আজকে আমি "বাঁটুল দ্যা গ্রেট " এর ছবি অঙ্কন করেছি যেটি আমাদের নারায়ণ দেবনাথ এর সৃষ্ট আরো একটি কমিক্স শিল্পী।
দাদা আমি সর্বপ্রথম একটি কথাই বলতে চাই আপনার প্রতিটি কাজের দক্ষতা আমাকে মুগ্ধ করে। আপনি যেমন ভালো রেসিপি তৈরি করেন তেমন ভালো চিত্র অঙ্কন করেন। আসলে আপনার প্রতিভা দেখলে মাঝে মাঝে হিংসা হয় দাদা😂। আশা করছি আমাদের প্রিয় দাদা যেমন সেরা তেমনি আমাদের হবু বৌদিও সেরা হবে। সেরা মানুষের জন্য সেরা জুটি সব সময় নির্ধারণ করা থাকে। তবে যাই হোক দাদা এবার চলে আসি মূল কথায়। আপনি আজকে যেই কার্টুন চরিত্রটি অঙ্কন করেছেন সেটা এক কথায় অসাধারণ হয়েছে। আসলে যারা আর্ট করতে ভালোবাসে তারা আপনার প্রতিভা দেখলে হিংসে করবে। আপনার প্রতিভা হিংসে করারই মতো। নারায়ন দেবনাথ যেমন তার সৃষ্টিগুলোকে আমাদের মাঝে বিলিয়ে দিয়ে গেছেন তেমনি আমরাও উনার সৃষ্টি গুলোকে ভালোবাসি। "বাটুল দ্যা গ্রেট" "নন্টে-ফন্টে" এই ক্যারেক্টারগুলো আসলে সারা জীবনের জন্য মানুষের অন্তরে যায়গা করে নিয়েছে। অনেক সুন্দরভাবে আমাদের সকলের প্রিয় বাটুলকে অঙ্কন করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি দাদা আপনার প্রশংসা না করলেই নয়। বাটুল তার ভালো কর্মের মাধ্যমে যেমন সবার মনে জায়গা করে নিয়েছে তেমনি শ্রদ্ধেয় এবং আমাদের সকলের প্রিয় নারায়ন দেবনাথ স্যার তার সৃষ্টিকর্মকে আমাদের মাঝে উজাড় করে দিয়েছেন। শ্রদ্ধেয় নারায়ন দেবনাথ স্যারকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। কারণ তাঁর সৃষ্টির মাধ্যমে আমরা এই জনপ্রিয় ক্যারেক্টারগুলোকে খুজে পেয়েছি। অনেক সুন্দর ভাবে বাটুলের চরিত্র আমাদের মাঝে হাজির করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।