You are viewing a single comment's thread from:

RE: গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অতিবাহিত করার কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ4 years ago

গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা সবসময়ই মুগ্ধ হই। কারন গ্রামের সাথে রয়েছে আমাদের নাড়ির টান। গ্রামের মাটিতে মিশে রয়েছে মিষ্টি গন্ধ। আর গ্রামের মৃদু বাতাসে সবসময় ভেসে বেড়ায় মন মাতানো সুভাষ। যে সুভাষ মনের সকল গ্লানি নিমিষেই দূর করে দেয়। শহরের চার দেয়ালের মাঝে বন্দী জীবন থেকে বেরিয়ে যদি গ্রামীণ পরিবেশে সময় কাটানো যায় তাহলে এই জীবনের সব হতাশা নিমেষেই দূর হয়ে যায়। শহরে যারা বসবাস করে তাদের মাঝে অনেকেই হতাশাগ্রস্ত জীবন যাপন করে। কিন্তু আমার জানামতে আমি এমন কোন মানুষকে পাইনি যারা গ্রামীণ পরিবেশে জীবনযাপন করে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। আমি মনে করি তার একটি কারণ হচ্ছে প্রকৃতির কোলে বড় হওয়া। যারা গ্রামের অপরূপ সৌন্দর্যকে আপন করে নিয়েছে ও প্রতিনিয়তই প্রকৃতির মাঝে বেড়ে ওঠে তারাই সবচেয়ে ভালো থাকতে পারে। গ্রামের এই কৃষকরা তাদের মাটিতে সোনালী ফসল ফলায়। আর এই সোনালী ফসল গুলো আমরা খুব সহজেই পেয়ে যাই। গ্রামের মাটিতে ফলানো সবজি একদম টাটকা ও সতেজ। গ্রামের মাঠ থেকে সবজি সংগ্রহ করার মজাই অন্যরকম। গ্রামের কৃষকরা তাদের ফলানো টাটকা সবজি গুলো যখন বিক্রি করে তখন তাদের কাছ থেকে সবজি নিলে অনেক ভালো সবজি গুলো পাওয়া যায়। দাদা আপনি গ্রামে বাজার করতে গিয়েছেন এটা দেখে ভালো লাগলো। গ্রামের মানুষের মধ্যে যেমন ভেজাল নেই তেমনি তাদের উৎপাদিত পণ্য এবং অন্যান্য দ্রব্য গুলোতেও ভেজাল নেই। এখানে সব কিছুই টাটকা ও সতেজ পাওয়া যায়। আপনি একদিকে যেমন অনেক টাটকা শাকসবজি এবং অন্যান্য বাজারগুলো সংগ্রহ করেছেন অন্যদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেছেন।গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অতিবাহিত করার কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39